উত্তরা ব্যাংক পিএলসির নাজির বাজার শাখা, সিলেটের নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম। গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন কার্যালয়টি দক্ষিণ সুরমার লালা বাজার ইউনিয়নের কারিমা কমপ্লেক্সে অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান, উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট অঞ্চল) মো. জাহাঙ্গীর আলমসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি