২২ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামে  ৪৯০ টাকা দাম বাড়লো। ভরিতে দাম বাড়লো ৫ হাজার ৭১৫ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি গ্রামে দাম বাড়লো ৪২০ টাকা । ভরিতে বাড়লো ৪ হাজার ৯০০ টাকা। আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) থেকেই এ দাম কার্যকর হবে।

আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রূপা এই দুটি মূল্যবান ধাতুর নতুন মূল্য নির্ধারণ সম্পর্কিত তালিকা দেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের বর্ধিত মূল্য ৫ হাজার ৯৯০ টাকা, ২১ ক্যারেটের মূল্য ৫ হাজার ৭২০ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৭০ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৫ টাকা।

দর বৃদ্ধি পাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৪৭ হাজার ৬৪৭ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।

তবে ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) প্রতিগ্রাম রূপার মূল্য আগের মতো ৮০ টাকাতেই রয়েছে।