বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা টয়োটার সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কোজি সাতো। তার স্থলাভিষিক্ত হবেন জাপানি কোম্পানিটির সিএফও কেন্তা কন। শীর্ষ পর্যায়ের এ রদবদলে টয়োটার ভাইস চেয়ারম্যান ও চিফ ইন্ডাস্ট্রি অফিসারের দায়িত্ব নেবেন সাতো। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আয় প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ব্যবস্থাপনাসংক্রান্ত পরিবর্তনের এ ঘোষণা এসেছে। ওই প্রতিবেদনে দুর্বল ইয়েন ও খরচ কমানোর উদ্যোগের কারণে পুরো অর্থবছরের মুনাফার পূর্বাভাস প্রায় ১২ শতাংশ বাড়ানো হয়েছে। তবে ব্যবস্থাপনা পর্যায়ে এ রদবদল অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। খবর ও ছবি রয়টার্স
টয়োটার সিইও পদ থেকে সরছেন কোজি সাতো
বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা টয়োটার সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কোজি সাতো।










