নানা আয়োজনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। সকালে রাজধানীর আফতাবনগরে প্রভাত ফেরি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এইচএন আশিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন একুশে পদক বিজয়ী রবীন্দ্র গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন।