ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয় ও মাঠ পর্যায়ের সব মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির সদস্যরা। এ সময় এমডি ও সিইও সোনালী ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। —বিজ্ঞপ্তি