অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস আগামী এক বছরের মধ্যে ক্লাউড ও অনলাইন খুচরা পরিষেবা সংস্থার ৫ কোটি শেয়ার বিক্রি করবেন। শেয়ারপ্রতি ১৭১ দশমিক ৮ ডলার হিসেবে এর বর্তমান বাজারমূল্য ৮৬০ কোটি ডলার। কিছু শর্তসাপেক্ষে, গত বছরের ৮ নভেম্বর এ পরিকল্পনা গৃহীত হয়েছিল। কোম্পানির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে। খবর রয়টার্স