এ উপলক্ষে মঙ্গলবার ঢাকায় প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আউটলেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের মোড়ক উন্মোচন করেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের জন্য আরো দ্রুত, স্মার্ট ও প্রাণবন্ত হোম এন্টারটেইনমেন্টের নতুন অভিজ্ঞতার সূচনা হলো বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হাইসেন্স এস অ্যান্ড কিউ সিরিজে রয়েছে হাইসেন্স ইউএইচডি ৪কে স্মার্ট টিভি (কিউ সিরিজ)—৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি এবং হাইসেন্স স্মার্ট টিভি (এস সিরিজ)—৩২ ও ৪৩ ইঞ্চি। ফলে বিভিন্ন আকারের স্ক্রিনে গ্রাহকরা উপভোগ করতে পারবেন উন্নতমানের স্মার্ট বিনোদন।
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম ‘ভিআইডিএএ’ দ্বারা পরিচালিত নতুন সিরিজের টিভিগুলোয় অ্যাপ চালু হয় ১ সেকেন্ডেরও কম সময়ে। এতে রয়েছে অতি দ্রুত নেভিগেশন ও তাৎক্ষণিক কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা। নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, বঙ্গ ও টফির মতো স্ট্রিমিং প্লাটফর্মসহ হাজারের বেশি অ্যাপ, স্ক্রিন মিররিং এবং ভয়েস কন্ট্রোল সুবিধা, যা গ্রাহকদের নিরবচ্ছিন্ন স্মার্ট টিভির অভিজ্ঞতা দেবে। এছাড়া প্রচলিত রিমোটের বাইরে ‘ভিআইডিএএ’ মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় ধরনের স্মার্টফোন থেকেই টিভিটি সরাসরি নিয়ন্ত্রণ করা যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাইসেন্সের নতুন সিরিজে যুক্ত হয়েছে ৪কে এআই আপস্কেলার, প্রিসিশন কালার, এইচডিআর১০+, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও গেম মোড প্লাসের মতো অত্যাধুনিক প্রযুক্তি, যা নিশ্চিত করে ছবির মান, প্রাণবন্ত সাউন্ড এবং দ্রুতগতির গেমিং অভিজ্ঞতা। গ্রাহকদের নিশ্চিন্ত ব্যবহারের জন্য টিভিগুলোয় রয়েছে চার বছরের অল-ইনক্লুসিভ ওয়ারেন্টি, যার আওতায় রয়েছে প্যানেল, খুচরা যন্ত্রাংশ ও বিনামূল্যে সার্ভিস সুবিধা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জেএম তসলিম কবীর; হেড অব বিজনেস (কনজিউমার ইলেকট্রনিকস) মশিউর রহমান; প্রডাক্ট হেড (কনজিউমার ইলেকট্রনিকস) মুশফিকুর রহমান এবং ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।









