গ্রাহকদের কাছে সরবরাহ করা প্রায় সব গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রিভিয়ান অটোমোটিভ। স্টিয়ারিংয়ের আলগা বোল্ট শক্ত করার জন্য গাড়িগুলো প্রত্যাহার করছে মার্কিন বিদ্যুচ্চালিত ট্রাক ও এসইউভি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ ত্রুটির কারণে চালকরা গাড়ি চালাতে সমস্যায় পড়তে পারেন। ২০১৯ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি প্রায় ১৩ হাজার ইউনিট গাড়ি প্রত্যাহার করছে। ইস্যুটির সঙ্গে সম্পর্কিত সাতটি ঘটনার কথা জানা গিয়েছে। তবে কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। এপি
নিজের প্রায় সব গাড়িই প্রত্যাহার করছে রিভিয়ান
গ্রাহকদের কাছে সরবরাহ করা প্রায় সব গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রিভিয়ান অটোমোটিভ।










