শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২৪-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের প্রথম সভা গতকাল কাউন্সিলের ধানমন্ডিস্থ কার্যালয়ে চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান গণেশ চন্দ্র সাহা এবং পরিচালক একেএম আমিনুল মান্নান (খোকন), আরজু রহমান ভুঁইয়া, সৈয়দ মো. বখতিয়ার, জিয়াউল ইসলাম, আতাউর রহমান খান, কেএম আরিফুজ্জামান ও লোকপ্রিয় বড়ুয়া সভায় যোগদান করেন।