মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (ইনোভেশন) ২০২২-২৩ ক্যাটাগরিতে পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। —বিজ্ঞপ্তি