ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ও মাস্টারকার্ড যৌথভাবে নারী, শিক্ষার্থী ও পর্যটকদের প্রিপেইড কার্ড চালু করেছে। নারীদের জন্য ‘ফেমিনা কার্ড’, শিক্ষার্থীদের জন্য ‘ক্যাম্পাস কার্ড’ ও পর্যটকদের জন্য ‘ট্রাভেল বা ভ্রমণ কার্ড’ চালু করেছে ব্যাংকটি। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন বলেন, ‘মাস্টারকার্ডের মতো শীর্ষ পেমেন্ট সলিউশন কোম্পানির সঙ্গে এ যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা নারী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের কন্ট্যাক্টলেস পেমেন্টের নতুন অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘গ্রাহকদের লেনদেন কার্যক্রম সহজ করে তোলা ও তাদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা ভেবেই এ কার্ডগুলো ডিজাইন করা হয়েছে।’
বিশেষ প্রিপেইড কার্ড চালু করল ডাচ্-বাংলা ও মাস্টারকার্ড
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ও মাস্টারকার্ড যৌথভাবে নারী, শিক্ষার্থী ও পর্যটকদের প্রিপেইড কার্ড চালু করেছে।










