এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে টেইলর সুইফট উপস্থিত হয়েছিলেন উজ্জ্বল নীল একটি রবার্তো ক্যাভালি পরে। তবে ওইদিন সবার নজর কেড়েছিল তার কানে পরা এক জোড়া দুল। আকর্ষণীয় ওই দুল জোড়া বিক্রির জন্য তুলছে বিশ্বের প্রথম ডিজিটাল নিলাম প্রতিষ্ঠান ‘‌জুপিটার’। বিখ্যাত মার্কিন ডিজাইনার লরেন শোয়ার্টজের নকশা করা দুল জোড়া ১৩৬ ক্যারেটের বেগুনি নীলকান্তমণি, দুর্লভ পাথর ও হীরা দিয়ে তৈরি। পুরো ডিজাইনটি সেট করা হয়েছে একটি ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ডের ফ্রেমে। বলা হচ্ছে দুল জোড়ার প্রাথমিক দাম ৩০ লাখ ডলারের বেশি। দ্য হলিউড রিপোর্টার্স