সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে গতকাল সাভারের জিরানীতে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হকি খেলোয়াড়দের মাউথগার্ড ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। ব্যাংকের পরিচালক খন্দকার শাকিব আহমেদ বিকেএসপির হকি বিভাগের ইনচার্জ মো. জাহিদ হোসেনের হাতে অনুদানের চেক তুলে দেন। চেক বিতরণকালে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সাভার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।