শক্তিশালী ভোক্তা ব্যয়ের কারণে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পূর্বাভাসের চেয়ে বেশি আয় করেছে ক্রেডিট কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস। এ সময় মার্কিন গ্রাহকরা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৮ শতাংশ বেশি খরচ করেছেন। আন্তর্জাতিক ভোক্তাদের খরচ বেড়েছে ১৪ শতাংশ। তবে কিছুটা পিছিয়ে আছে মার্কিন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), এ খাতে ব্যয় বেড়েছে ১ শতাংশ। বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির মুনাফা ৩১ শতাংশ বেড়ে ২৪৪ কোটি ডলার হয়েছে। শেয়ারপ্রতি লাভ হয়েছে ৩ ডলার ৩৩ সেন্ট, তবে বিশ্লেষকদের গড় প্রত্যাশা ছিল ২ ডলার ৯৬ সেন্ট। খবর ও ছবি রয়টার্স