স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল জনতা ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান এবং এমডি ও সিইও মো. আব্দুল জব্বার ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জনতা ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ব্যাংকের কমিটি রুমে এমডির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন। এছাড়া পরিচালক কেএম সামছুল আলম, মো. আব্দুল মজিদ, মোহাম্মদ আসাদ উল্লাহ ও ডিএমডি মো. গোলাম মরতুজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্বাধীনতা দিবস উদযাপন : জনতা ব্যাংক
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল জনতা ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।










