হিউজেলের মালিকানাধীন এ ব্র্যান্ডটি অলিভ ইয়াংয়ের সঙ্গে অংশীদারত্বে উত্তর আমেরিকার বাজারে আরো বিস্তৃত হচ্ছে। সেফোরায় ওয়েলেজের রিয়েল হায়ালুরোনিক পণ্যসারির পাঁচটি পণ্য পাওয়া যাবে। এগুলোর মধ্যে রয়েছে ওয়ান-ডে কিট, অ্যাম্পুল, টোনার, ক্রিম ও মাস্ক। এছাড়া অলিভ ইয়াং ও সেফোরার যৌথ আয়োজনে একটি ভ্রাম্যমাণ প্রচারণায় অংশ নেবে ওয়েলেজ। এ প্রচারণার গাড়ি নিউইয়র্ক, টেক্সাস ও ফ্লোরিডার সেফোরা স্টোরগুলোতে যাবে। সেখানে ওয়েলেজের জনপ্রিয় পণ্যের টেস্টারের (নমুনা) মিনি প্যাক বিনামূল্যে পাওয়া যাবে।

খবর দ্য কোরিয়া হেরাল্ড