বিশ্বের দরিদ্রতম দেশগুলোয় অলাভজনক ভিত্তিতে টিকা ও ওষুধ সরবরাহ বৃদ্ধির ঘোষণা দিয়েছে ফাইজার। সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এ ঘোষণা দিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি। খবর জাপান টুডে।
দাভোস সম্মেলনে ফাইজার জানায়, ৪৫টি নিম্ন আয়ের দেশে উৎপাদন খরচে ওষুধ ও টিকা বিক্রি করবে তারা।
গত বছরের মে মাসে ফাইজার বিশেষ সুবিধায় নিজস্ব পেটেন্টের ২৩টি ওষুধ দরিদ্র দেশগুলোয় বিনা লাভে বিক্রি শুরু করেছিল। কিন্তু এবার তারা প্রায় ৫০০টি চিকিৎসাপণ্য এ তালিকায় যুক্ত করতে যাচ্ছে।
ফাইজার বলছে, এ উদ্যোগ ৪৫টি নিম্ন আয়ের দেশে বসবাসকারী ১২০ কোটি মানুষের চিকিৎসায় সহায়ক হবে।










