বছরের শুরুতে দামে উত্থান-পতনের পর ব্যবহূত দামি ঘড়ির বাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। সেপ্টেম্বরের শুরুতে ওয়াচ চার্টসে রোলেক্স ঘড়ির পুনর্বিক্রয় মূল্য আগের মাসের তুলনায় ১ দশমিক ৮৪ শতাংশ কমেছে। অন্যদিকে সাবডায়াল৫০-এর সূচক অনুযায়ী, ৭ সেপ্টেম্বরের আগে ৩০ দিনে দামি ঘড়ির মূল্য ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতে প্রতিষ্ঠানটি বিশ্বের বহুল প্রচলিত দামি ঘড়িগুলোর দাম পতন থেকে স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দিয়েছিল। —দ্য ন্যাশনাল নিউজ
অবনমনের পর স্বাভাবিক হচ্ছে ব্যবহূত ঘড়ির বাজার
বছরের শুরুতে দামে উত্থান-পতনের পর ব্যবহূত দামি ঘড়ির বাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।









