ব্র্যাক ব্যাংকের ক্যাম্পেইন বিজয়ীরা পেল ক্রিকেট বিশ্বকাপ টিকিট। ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের অধীনে ২০ জন ভাগ্যবান কার্ডহোল্ডার ‘জেনারেল টিকিট’ বিজয়ী হন এবং ‘মাস্টারকার্ড সোফা’ ক্যাটাগরিতে জিতেছেন ছয়জন, যারা গ্যালারিতে মাস্টারকার্ড সোফা/বক্সে বসে ম্যাচ দেখার সুযোগ পাবেন। এছাড়া দুজন কার্ডহোল্ডার ‘বিয়ন্ড বাউন্ডারি’ ক্যাটাগরিতে টিকিট জিতেছেন, যেখানে তারা ম্যাচটি দেখার পাশাপাশি জাতীয় সংগীত চলাকালীন বাউন্ডারির পেছনে দাঁড়ানোর এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের চূড়ান্ত বিজয়ী ‘ম্যাচ ডে এক্সপেরিয়েন্স’ ক্যাটাগরিতে টিকিট জিতেছেন, যেখানে তিনি একটি ভিআইপি আসনসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকার সুযোগ পাবেন। —বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংকের ক্যাম্পেইন বিজয়ীরা পেল ক্রিকেট বিশ্বকাপ টিকিট
ব্র্যাক ব্যাংকের ক্যাম্পেইন বিজয়ীরা পেল ক্রিকেট বিশ্বকাপ টিকিট।










