ভারতের শীর্ষ নারী কুস্তিগীর ভিনেশ ফোগাত সম্প্রতি তার দুটি ক্রীড়া পদক ফিরিয়ে দিয়েছেন। এর আগে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার অনুমতি প্রত্যাখ্যান করেন। তিনি ও কয়েকজন খেলোয়াড় রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে নারী কুস্তিগীরদের বছরের পর বছর ধরে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তবে সিং সব অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি