জার্মানির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, আগস্টে দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৬১ হাজার। জুলাইয়ের তুলনায় বেকারের সংখ্যা বেড়েছে ৫৪ হাজার। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৬ হাজার। আগস্টে জার্মানির বেকারত্বের হারও বেড়েছে। জুলাইয়ে এ হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এর আগে জুলাইয়ে জার্মানিতে বেকারের সংখ্যা প্রথমবারের মতো ৩০ লাখ ছাড়ায়।

খবর আনাদোলু