নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশী নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ আবাস বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশী নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য ‘কঠোরভাবে’ পরামর্শ দেয়া হলো। সেই সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশীদের আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেয়া হচ্ছে।
জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে কিছু ফোন নাম্বার দেয়া হয়। নম্বরগুলো হলো— মি. সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯; মিসেস সারদা +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১










