২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন পাওয়ার জন্য প্রচারে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি নিজের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন। এতে তিনি মার্কিন নাগরিকদের আবারও চার বছর মেয়াদে তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।খবর দ্য গার্ডিয়ান।
ভিডিও বার্তায় বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চার বছর আগে আমি যখন প্রচার শুরু করেছিলাম তখন বলেছিলাম আমরা আমেরিকার আত্মার জন্য লড়াইয়ে লিপ্ত, আমরা এখনও তা আছি। এখন আত্মতুষ্টির সময় নয়। সেজন্য আমি পুনঃনির্বাচনে লড়ছি। তিনি বলেন, আসুন অসমাপ্ত কাজ শেষ করি। আমি জানি আমরা পারব।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাইডেনের এটি তৃতীয় লড়াই। তার রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। একই দিনে তিনিও নির্বাচনের প্রচার শুরু করেছেন।
সম্প্রতি পরিচালিত একটি জনমত জরিপের ফল অনুসারে, মাত্র ২৬ শতাংশ উত্তরদাতা বাইডেনকে আবারও হোয়াইট হাউজের লড়াইয়ে দেখতে চান। প্রায় অর্ধেকের মতো ডেমোক্র্যাট মনে করতেন তিনি দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে চাইবেন। অবশ্য জানুয়ারিতে এ সংখ্যা আরো কমে দাঁড়াল ৩৭ শতাংশ।










