বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের রাজ‍্যসভা। আজ বুধবার দেশটির সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। একই প্রস্তাবে রাজ‍্যসভার সাবেক দুই সদস্য এল গণেশন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এদিন রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন শুরু হলে সেক্রেটারি জেনারেল ভাষণের একটি অনুলিপি পেশ করেন। এ সময় রাজ্যসভার দুই প্রাক্তন সদস্য— এল গণেশন এবং সুরেশ কলমাডির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় দেশটির উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরে রাজ্যসভাও এদিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়।