বাল্টিক সাগর ও প্রশান্ত মহাসাগরে নৌবহরের জন্য নতুন দুজন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর কমান্ডার করা হয়েছে অ্যাডমিরাল ভিক্তর লিনাকে। তিনি এর আগে বাল্টিক সাগর অঞ্চলের প্রধান ছিলেন। আর বাল্টিক সাগরের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাডমিরাল ভ্লাদিমির ভোরোবিয়ভ।
রুশ প্রশাসনের বরাতে আলজাজিরার খবরে বলা হয়, ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির ভোরোবিয়ভকে বাল্টিক সাগরে রাশিয়ার নৌবহরে প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে প্রশান্ত মহাসাগরীয় বহরের দায়িত্বে ছিলেন সের্গেই আভিকিয়ানটস। গত বৃহস্পতিবার তিনি অবসরগ্রহণ করেন।
প্রসঙ্গত, রাশিয়ার মোট চারটি নৌবহর রয়েছে। বৃহত্তম বহর নর্দার্ন ফ্লিট, যার মধ্যে একটি ভারী বিমানবাহী রণতরী ও দুটি ক্ষেপণাস্ত্র ক্রুজার রয়েছে। দ্বিতীয় বৃহত্তম নৌবহর প্রশান্ত মহাসাগরীয় প্যাসিফিক ফ্লিট। এরপর রয়েছে যথাক্রমে ব্ল্যাক সি ফ্লিট ও বাল্টিক ফ্লিট। চারটি বহরই এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে।










