সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ ওমান ও মরক্কোয় আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদ উদযাপিত হচ্ছে না। বৃহস্পতিবার ওমান জানিয়েছে, তারা শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে। ওমানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কমিটি চাঁদ না দেখা সাপেক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ মরক্কোও শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে ওমান ও মরক্কোর আশপাশের দেশ ইয়েমেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন, মিশর, আলজেরিয়া, সুদান ও তিউনিসিয়ায় আজ ঈদ উদযাপিত হচ্ছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলো চাঁদ দেখা সাপেক্ষে একইদিনে ঈদ উদযাপন করত। এবার চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর একদিন পর ওমান ও মরক্কোয় ঈদ উদযাপিত হচ্ছে।
সূত্র— খালিজ টাইমস, গালফ নিউজ ও মরক্কো ওয়ার্ল্ড নিউজ।










