সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো আজ। তবে এর আগেই গতকাল রাজধানী দামেস্কে উৎযাপন করতে দেখা গেছে অনেককে। উমাইয়া স্কয়ারে শিশুদের দেখা গেছে জানালায় সবুজ-সাদা-কালো জাতীয় পতাকা নাড়তে। কেউ কেউ আকাশে আতশবাজি ফুটিয়েছেন। স্কয়ারে জড়োও হয়েছেন অনেকে। আলেপ্পো গ্রামাঞ্চল থেকে বাস্তুচ্যুত ২৪ বছর বয়সী আবু তাজও ভিড়ের মাঝে দাঁড়িয়ে ছিলেন। বাড়িঘর ধ্বংস হওয়ার পর তিনি সিরিয়া, লেবানন ও সৌদি আরব ঘুরে আবার দেশে ফিরেছেন। তিনি বলেন, ‘এখন দেশের সংস্কৃতি জনগণের হাতে এসেছে। দেশ যে পথে এগোচ্ছে, তাতে খুবই আনন্দিত।’ খবর আল জাজিরা