রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৫০০ দিন পেরোল। দিনটি উপলক্ষে একটি দ্বীপ সফর করেছেন ভলোদিমির জেলেনস্কি। দ্বীপটিকে বলা হয় ইউক্রেনের প্রতিরোধের প্রতীক। ৫০০তম দিন পূর্তিতে স্নেক দ্বীপ সফর করেছেন তিনি। যুদ্ধের শুরুতে স্নেক দ্বীপকে সুরক্ষা প্রদানকারী ইউক্রেনের সেনারা আত্মসমর্পণের জন্য রাশিয়ার একটি যুদ্ধজাহাজে উঠতে অস্বীকৃতি জানিয়েছিল। কৃষ্ণ সাগরের দ্বীপটি প্রথম দিকে দখলে নেয় রাশিয়া, পরে সেটা আবার উদ্ধার করে ইউক্রেন। বিবিসি