পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল (আইসবার্গ) ধীরে ধীরে যুক্তরাজ্যের প্রত্যন্ত এক দ্বীপাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এটি দ্বীপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে পারে। এতে ওই অঞ্চলের পেঙ্গুইন ও সিলের মতো প্রাণীরা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশালাকারের হিমশৈলটি এ২৩এ নামে পরিচিত। হিমশৈলটি দক্ষিণ মেরুর মহাদেশ অ্যান্টার্কটিকা থেকে ক্রমাগত উত্তরের দিকে অগ্রসর হচ্ছে এবং যুক্তরাজ্যের সাউথ জর্জিয়া দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। হিমশৈলটি সাউথ জর্জিয়া দ্বীপ থেকে মাত্র ১৭৩ মাইল দূরে অবস্থান করছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্বীপের সঙ্গে ধাক্কা খেলে হিমশৈলটি টুকরো টুকরো হয়ে যেতে পারে। খবর বিবিসি
দ্বীপে ধাক্কা লাগার পথে বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল
পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল (আইসবার্গ) ধীরে ধীরে যুক্তরাজ্যের প্রত্যন্ত এক দ্বীপাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।










