পাকিস্তানে একটি ভবনে জোড়া বিস্ফোরণে কমপক্ষে
১২ জন নিহত হওয়ার খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। গতকাল সোমবার (২৪ এপ্রিল) দেশটির
উত্তরপশ্চিম এলাকার কাবাল শহরে কাউন্টার টেরোরিজম বিভাগের কার্যালয়ে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই পুলিশের কর্মকর্তা।
পুলিশ বলছে, একই ভবনে রয়েছে কাবাল জেলা পুলিশের
কার্যালয় ও রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দফতর। বিস্ফোরণের পেছনে কোনো হামলার আলামত পাওয়া
যায়নি। কোনো বৈদ্যুতিক ত্রুটির জন্য এ বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
দেশটিতে চলতি বছর পুলিশের ফাঁড়ি লক্ষ্য করে
দুটি বড় হামলা হয়। হামলাগুলোর সঙ্গে বর্তমান বিস্ফোরণের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা
তাও খতিয়ে দেখছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, যেখানে বিস্ফোরণটি ঘটেছে, সেই সোয়াত ভ্যালি এলাকাটি ২০০৯ সাল থেকে একটি কট্টর ইসলামি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।










