২০৩০ সাল পর্যন্ত ভারতের সব ব্যবসায় ৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি নতুন বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এতে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাইজেশন ও রফতানি বৃদ্ধির পরিকল্পনাও অন্তর্ভুক্ত। গতকাল কোম্পানিটি জানিয়েছে, নতুন বিনিয়োগ ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে। দেড় কোটি ক্ষুদ্র ব্যবসা ও ভারতীয় ভোক্তার কাছে পৌঁছবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত সুবিধা। ২০১০ সাল থেকে ভারতীয় বাজারে প্রায় ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। দেশটি থেকে তাদের সামগ্রিক ই-কমার্স রফতানির আকার ২ হাজার কোটি ডলারের বেশি। খবর দ্য হিন্দু
ভারতে ৩৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা অ্যামাজনের
২০৩০ সাল পর্যন্ত ভারতের সব ব্যবসায় ৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি নতুন বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।










