যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্ট আউটলেটে
বর্ণবাদী হামলায় ২৩ জন নিহতের ঘটনায় এক শ্বেতাঙ্গ বন্দুকধারী পেয়েছেন ৯০টি যাবজ্জীবন
সাজা। গতকাল শুক্রবার (৭ জুলাই) জনাকীর্ণ ফেডারেল আদালতে এ রায় ঘোষিত হয়েছে। খবর দ্য
গার্ডিয়ান।
২০১৯ সালের ৩ আগস্ট এল পাসো শহরে এই গণগুলির
ঘটনা ঘটে। প্যাট্রিক ক্রুসিয়াস নামের ২৪ বছরের ওই তরুণকে প্রায় ৫০টি ‘বিদ্বেষমূলক অপরাধে’
দোষী সাব্যস্ত করা হয়। যা মার্কিন ইতিহাসে এই ধরনের মামলায় সর্বোচ্চ সাজা।
ক্রুসিয়াসের বাড়ি ডালাসের কাছে। সেখান
থেকে ৭০০ মাইলেরও বেশি দূরে গাড়ি চালিয়ে এল পাসো শহরে যান তিনি। এরপর ওয়ালমার্টের দোকানের
ভেতর-বাইরে অ্যাসল্ট রাইফেল নিয়ে হামলা করেন। তার লক্ষ্যবস্তু ছিলেন হিস্পানিক বাসিন্দারা।
আক্রমণ শুরুর আগে ক্রুসিয়াস অনলাইনে একটি
বর্ণবাদী পোস্ট দেন। যেখানে টেক্সাসের হিস্পানিকদের সতর্ক করা হয়।
ফেডারেল প্রসিকিউটররা মৃত্যুদণ্ড তুলে
নেয়ার পর ক্রুসিয়াস গত ফেব্রুয়ারিতে দোষ স্বীকার করেন। তবে টেক্সাসের প্রসিকিউটররা
বলেছেন, রাজ্য আদালতে বিচারের সময় তারা মৃত্যুদণ্ড চাইবেন।
ক্রুসিয়াসের গুলিতে ওই সময় আরো দুই ডজনের
বেশি মানুষ আহত হয়। অনেকে লুকাতে বা পালাতে দিয়ে গুরুতরভাবে আঘাত পান।










