হামাসের অতর্কিত হামলার পর থেকে তিন সপ্তাহে কমপক্ষে কমপক্ষে এক হাজার ৫৩৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম কেএএন গতকাল সোমবার (৩০ অক্টোবর) এ তথ্য দিয়েছে।

কেএএন জানিয়েছে, এখনো পর্যন্ত ৮২৩টি মরদেহ শনাক্ত করা হয়েছে এবং ৭১৫ জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এর আগে রোববার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানায়, গাজার সঙ্গে নিহত সেনার সংখ্যা ৩১১ এ পৌঁছেছে।

তেল আবিবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সংঘর্ষে পাঁচ হাজার ৪৩১ জন ইসরায়েলি আহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর পাল্টা আক্রমণে খুব বেশি সময় নেয়নি তেল আবিব। এর মধ্যে গত কয়েক দিন ধরে চলছে স্থল হামলা।

গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত আট হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে তিন হাজার ৩৪২ শিশু, দুই হাজার ৬২ নারী ও ৪৬০ জন বয়স্ক নাগরিক।

এদিকে অবরোধের কারণে খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের সংকটে ভুগছে গাজার ২৩ লাখ বাসিন্দা।