ফ্রান্সের রাজধানী প্যারিসের উপশহরে এক কিশোরকে হত্যার ঘটনায় এক সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ, সেখানে বেশকিছু সহিংসতার ঘটনাও ঘটেছে। এবার এ বিক্ষোভে কোনো ধরনের সহিংসতা নিষিদ্ধ করে দিয়েছে প্যারিস পুলিশ। খবর রয়টার্স। প্যারিসের পুলিশ বিভাগের ওয়েবসাইটে জানানো হয়, উত্তেজনার প্রেক্ষাপটে প্লেস ডি লা রিপাবলিকায় জনশৃঙ্খলার ঝুঁকি থাকায় যেকোনো পরিকল্পিত বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। গত ২৭ জুন ট্রাফিক স্পটে পুলিশ অফিসারের গুলিতে নেহাল এম নামে এক কিশোরের মৃত্যু হয়। ১৭ বছর বয়সী ওই কিশোর তখন লাইসেন্স ছাড়া স্পোর্টসকার চালাচ্ছিল। এর পরই বেশ চাপে পড়ে দেশটির পুলিশ। এ ঘটনায় বিক্ষোভের ডাক দিয়েছিল আদামা ট্রাওরের পরিবার। যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সময় পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ এ ফরাসির মৃত্যু হয়েছিল।

কথিত পুলিশি সহিংসতা এবং বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভটি প্রাথমিকভাবে প্যারিসের আরেকটি উপশহর বিয়াওমন্ট-সার-ওইসিতে করার পরিকল্পনা করা হয়। সেখানেই ২০১৬ সালে ট্রাওর মৃত্যুবরণ করেন।