নিপা ভাইরাসের পর এবার নতুন আতঙ্কের নাম আফ্রিকান সোয়াইন ফিভার। ভারতের মনিপুরের ইম্ফল জেলায় ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। জেলার এরোইসেমা পিগ ফার্ম থেকেই মূলত এ ভাইরাস ছড়াচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমস।
এদিকে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। জীবিত বা মৃত শূকর যেখানে রয়েছে, সেখান থেকে সরানো যাবে না। ওই শূকরদের সংস্পর্শে কোনো প্রাণী বা দ্রব্য যাতে না আসে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
এ ভাইরাস যে শুধু রোগের আতঙ্ক ছড়ায় তাই নয়, এতে ব্য়বসায়ীদেরও বিপুল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলেও জানা গেছে। রোগের কারণে প্রচুর শূকর মারা যাওয়ায় ব্যবসায় বিপুল ক্ষতি হচ্ছে।
গত শুক্রবারই সোয়াইন ফিভারের কথা নিশ্চিত করেছে মনিপুরের পশুপালন দপ্তর। ইম্ফলের ওয়েস্ট ডেপুটি কমিশনার জানিয়েছেন, ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।










