ইসরায়েল ও ইউক্রেনের জন্য মার্কিন প্রেসিডেন্ট
জো বাইডেনের ১০৫ বিলিয়ন বা ১০ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস করেনি দেশটির
ডেমোক্র্যাটিক-নিয়ন্ত্রিত সিনেট। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) প্রতিনিধিদের ভোটে এ প্যাকেজ
বাতিলের সিদ্ধান্ত হয়। খবর আনাদোলু।
সিনেটে ৪৯-৫১ ভোটের মাধ্যমে বিলটি বাতিল
করা হয়। এর আগে নীতিনির্ধারণে যুক্ত স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্স গাজায় হামাস-ইসরায়েল
সংঘাতের মধ্যে অতিরিক্ত সহায়তা তহবিল পাসের বিরোধিতা করেন।
কারণ হিসেবে গাজায় ইসরায়েলি বাহিনীর
নৃশংস হামলার কথা উল্লেখ করেন বার্নি। তিনি বলেন, আমি মনে করি ফিলিস্তিনে ইসরায়েলের
নৃশংস হত্যাকাণ্ডে চালিয়ে যাবে। তাই তাদের এ সহায়তা দেয়া থেকে আমাদের বিরত থাকা উচিত।
এ সিনেটর আরো বলেন ইসরায়েলের অবশ্যই
হামাসকে প্রতিহত করার অধিকার রয়েছে। তবে হামাসকে প্রতিহতের নামে নিরপরাধ গাজাবাসীকে
হত্যা করার কোনো অধিকার তেল আবিবের নেই।
অন্যদিকে মার্কিন সীমান্ত নীতি অনুসারে
সহায়তা প্যাকেজ সমর্থন করেছে রিপাবলিকান সমর্থকরা। তবে বাইডেন বলেছেন, আমাদের সঠিক
সমাধান জরুরি। আমি সীমান্ত নীতিতে সঠিক সমাধান চাই। কারণ এটি মার্কিন জাতীয় নিরাপত্তার
সঙ্গে জড়িত।
রিপাবলিকানদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট
বলেন, তারা আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা করছে। তারা ইউক্রেনকে নতজানু করতে মরিয়া
হয়ে উঠেছে।
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র
বিপুল ডলার বিনিয়োগ করলেও তাতে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। তাই কট্টর ডানপন্থী রিপাবলিকানরা
সেখানে আর ডলার দেয়ার প্রস্তাবে সায় দিচ্ছেন না।










