ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে ‘বিচক্ষণতার’ প্রকাশ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর সিএনএন।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রুবিও লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান সরকার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা একটি নিরপেক্ষ স্থানে বহুমুখী বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে।’

এর কয়েক মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন।

রুবিও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ‘প্রজ্ঞা, বিচক্ষণতা ও শান্তির পথ বেছে নেয়ার রাষ্ট্রনায়কসুলভ মানসিকতার’ প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গতকাল রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।