খারকিভ অঞ্চলে ইউক্রেনের ভাড়াটে সেনাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। ওই ঘটনায় ৬০ ভাড়াটে সেনা নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই ফরাসি নাগরিক। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে
জানানো হয়েছে, গত মঙ্গলবার ইউক্রেনের খারকিভ শহরের একটি ভাড়াটে সেনা ঘাঁটিতে হামলা
শুরু করে মস্কো। সেখানে ৬০ জন নিহত হন। এ হামলায় আহত হয়েছেন আরো ২০ ভাড়াটে সৈনিক।
স্থানীয় একটি ভবনকে ঘাঁটি হিসেবে ব্যবহার
করছিলেন ভাড়াটে সেনারা। সেখানে হামলা চালায় রুশ বাহিনী।
এদিকে গতকাল বুধবার দিবাগত মধ্যরাতের
পর রাশিয়ার লেলিনগ্রাদে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে
জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে কেউ হতাহত হননি নিশ্চিত করেছেন মস্কোর মেয়র
সের্গেই সোবিয়ানিন। একই দিন খারকিভে আরেক রুশ হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন
বলে জানিয়েছে ইউক্রেন।
নতুন বছরের শুরুতে রাশিয়ার বিভিন্ন
অঞ্চলকে লক্ষ্যবস্ত করছে ইউক্রেন। এতে বেশ কয়েকজন বেসামরিক নিহত হয়েছে বলে দাবি করেছে
মস্কো। এর পরপরই খারকিভ অঞ্চলে হামলা শুরু করে রাশিয়া। এর আগে ইউক্রেনের ওই অঞ্চলে
৭০ জনেরও বেশি বিদেশী ভাড়াটে সেনা নিহত হয়েছিলেন।










