বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাডহ্যানম গ্রেব্রেইসাস সুদানে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা কেন্দ্রের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। উত্তর দারফুর অঞ্চলে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৭০ জনের বেশি নিহত ও বহু মানুষ আহত হওয়ার পর তিনি এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘এল ফাশের এলাকার একমাত্র কার্যকর চিকিৎসা কেন্দ্র বর্তমানে সৌদি টিচিং ম্যাটারনাল হাসপাতাল। সেখানে প্রসূতি ও স্ত্রী রোগ, সার্জারি ও শিশু বিভাগের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। সুদানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর সব ধরনের হামলা বন্ধ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করার দাবি জানাই।’ খবর ও ছবি রয়টার্স
সুদানে স্বাস্থ্য খাতে হামলা বন্ধের আহ্বান ডব্লিউএইচও প্রধানের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাডহ্যানম গ্রেব্রেইসাস সুদানে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা কেন্দ্রের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।










