মেক্সিকোতে
হারিকেন ওটিসের আঘাতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির সরকার গতকাল বৃহস্পতিবার(২৬
অক্টোবর) এ তথ্য জানায়। খবর রয়টার্স।
তিনি জানান,
দেশটিতে আঘাত আনা কয়েকটি শক্তিশালী ঘূার্ণঝড়ের মধ্যে একটি এটি। এ ঘূর্ণিঝড়ের কারণে আকাপুলকোর সমুদ্র সৈকতের
কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে।
ওটিস বুধবার
মেক্সিকোর আকাপুলকোতে আঘাত হানে। এর কারণে রাস্তায় প্লাবিত হয়েছে, বাড়ি ও
হোটেলের ছাদ ধসে পড়েছে, গাড়ি ডুবে গেছে এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। প্রায়
৯ লাখ মানুষ শহরটিতে বাস করে।
দেশটির সরকার
জানায় , আরো ৪ জন মানুষ নিখোঁজ রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট
আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর মেক্সিকো সিটিতে একটি সংবাদ সম্মেলনে বলেন, আকাপুলকো শহর
বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।
ওটিস প্রশান্ত
মহাসাগরীয় উপকূলে ঘণ্টায় ১৬৫ মাইল (২৬৬ কিমি) বেগে আঘাত হানে। এতে শহরটির হাসপাতাল প্লাবিত হয় এবং শত শত
রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।









