বিশ্ববিখ্যাত অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন তাদের বই বিভাগে নতুন করে কর্মী ছাঁটাই করেছে। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, গ্রাহক রিভিউ প্লাটফর্ম গুডরিডস ইউনিট এবং অন্যান্য বই-সম্পর্কিত শাখায় কর্মরত কমপক্ষে শতাধিক কর্মীকে বিদায় জানানো হয়েছে।
অ্যামাজনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের দল, আরো দক্ষভাবে পরিচালনার জন্য এবং ব্যবসায়িক রোডম্যাপের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ পদক্ষেপটি অ্যামাজনের সাম্প্রতিক ধারাবাহিক ছাঁটাই পরিকল্পনার অংশ। এর আগে প্রতিষ্ঠানটি ডিভাইস ও সার্ভিস ইউনিট, পডকাস্ট বিভাগ এবং স্টোর ও কমিউনিকেশন টিম থেকেও কর্মী ছাঁটাই করেছিল। রয়টার্স।










