রফতানি বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে, যা ২০২০ সালের মাঝামাঝির পর থেকে সর্বনিম্ন। দেশটির বাণিজ্য দপ্তরের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, পণ্য ও সেবার বাণিজ্য ঘাটতি আগের মাসের তুলনায় সেপ্টেম্বরে প্রায় ১১ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ২৮০ কোটি ডলার। রফতানির মূল্য ৩ শতাংশ বেড়ে সেপ্টেম্বরে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যেখানে বড় ভূমিকা রেখেছে নন-মনিটারি স্বর্ণ ও ফার্মাসিউটিক্যাল পণ্য। ওই সময় আমদানি বেড়েছিল মাত্র দশমিক ৬ শতাংশ। খবর দ্য হিন্দু