যুদ্ধের ময়দানে ভাগনার গ্রুপের অন্তত ২১
হাজার ভাড়াটে সেনা নিহত হয়েছে। এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
খবর সিএনএন।
তিনি বলেন, ‘বিশাল ক্ষতি’র শিকার হয়েছে
এ প্রাইভেট মিলিটারি কোম্পানি। বিশেষ করে পূর্ব ইউক্রেনের লড়াইয়ের দলটির ‘সবচেয়ে শক্তিশালী
অংশ’ ক্ষতিগ্রস্ত
হয়েছে।
গতকাল শনিবার (১ জুলাই) কিয়েভে সাংবাদিকদের
জেলেনস্কি বলেন, আমাদের সৈন্যরা শুধুমাত্র পূর্ব ইউক্রেনে ২১ হাজার ভাগনার সেনাকে হত্যা
করেছে। আহত হয়েছে আরো ৮০ হাজার যোদ্ধা।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের
কিয়েভ সফর উপলক্ষে স্প্যানিশ মিডিয়ার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সিএনএন
জানায়, জেলেনস্কির দাবিটি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।
এমন এক সময় জেলেনস্কি এই দাবি করলেন, যার
মাত্র এক সপ্তাহ আগে ভাগনার বস ইয়েভজেনি প্রিগোজিন মস্কোর বিরুদ্ধে একটি নিষ্ক্রিয়
বিদ্রোহে নেতৃত্ব দেন।
নিজ বাহিনীর ওপর হামলার প্রতিবাদ ও রুশ
প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মস্কো অভিমুখে রওনা হয় ভাগনারের একটি অংশ। প্রিগোজিন
নিয়ন্ত্রণে নেন গুরুত্বপূর্ণ সেনা দপ্তর। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর
মধ্যস্থতায় একটি চুক্তিতে পরিস্থিতি রাশিয়ার অনুকূলে আসে।
ভাগনার গ্রুপের ভবিষ্যত এখন অস্পষ্ট। চুক্তি
অনুসারে বেলারুশে নির্বাসিত হচ্ছেন প্রিগোজিন।
গতকালের বক্তৃতায় জেলেনস্কি জানান, প্রিগোজিনের
বিদ্রোহ যুদ্ধক্ষেত্রে রুশ শক্তিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। যা ইউক্রেনের পাল্টা
আক্রমণে উপকারী হতে পারে।










