পৃথিবীর ফুসফুসখ্যাত অ্যামাজন রক্ষার আহ্বান জানিয়েছেন ২১ বছর
বয়সী এক আদিবাসী তরুণী। আমরিকার বড় বড় প্রতিষ্ঠানগুলোকে
অ্যামাজন এবং এখানের বাসিন্দাদের ধ্বংস না করার আহ্বান জানিয়েছেন বিকা স মুন্দুরুকু নামের আদিবাসী ওই অ্যাক্টিভিস্ট।
শুক্রবার (১৩ অক্টোবর) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার মিনিয়াপোলিসের ব্যক্তি মালিকানাধীন
প্রতিষ্ঠান কার্গিল ম্যাকমিলান গ্রুপের কাছে একটি
চিঠি দিয়েছেন ওই পরিবেশকর্মী। চিঠিতে তিনি কার্গিলকে আমাজন
নিধন থেকে বিরত থাকার আহ্বান জানান।
কার্গিল বিশ্বের অন্যতম শস্য এবং মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিকার অভিযোগ, প্রতিষ্ঠানটি
তাদের পরিধি বাড়াতে বন ধ্বংস করছে যাতে হুমকির মুখে পড়েছে
স্থানীয় আদিবাসী গোষ্ঠী। এছাড়াও বন নিধন বৈশ্বিক জলবায়ুর জন্যও হুমকি বলে মনে করেন
তিনি।
গার্ডিয়ানের সাংবাদিককে তিনি জানান, প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এভাবে বন উজার করবে না বললেও তারা তাদের কথা রাখছেন না। কার্গিল তাদের ব্যবসায়িক পরিধি বাড়াতে অবৈধভাবে ভূমি দখল করে সেখানে থেকে স্থানীয় বাসিন্দাদের
উচ্ছেদ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিকা।
তবে এখনও তিনি ওই চিঠির কোনো জবাব পাননি।










