রাতের আকাশে একটি অবিস্মরণীয় ঝলকানি হিসেবে
তার সঙ্গে পরিচয়। কিন্তু ঘনিষ্ঠ পর্যবেক্ষণে জ্যোতির্বিজ্ঞানীরা জানতে পারলেন, এটি
এখন পর্যন্ত মানুষের দেখা সবচেয়ে বড় মহাজাগতিক বিস্ফোরণ। বৃহৎ আকারের ব্ল্যাক হোল
দ্বারা গিলে ফেলা গ্যাসের বিশাল মেঘ থেকে এই বিস্ফোরণের উৎপত্তি। খবর দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে জানা যায়, এই বিস্ফোরণ আমাদের
পৃথিবী থেকে ৮০০ কোটি আলোকবর্ষ দূরে সংগঠিত হয়েছে। যা আমাদের পরিচিতি যেকোনো সুপারনোভা
থেকে ১০ গুণ বেশি উজ্জ্বল।
তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই ঝলকানি
জ্যোতির্বিজ্ঞানীদের রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। যা প্রথম ধরা পড়ে ২০২০
সালে।
এক বছর ধরে বিষয়টি তাদের অলক্ষ্যে ছিল,
এরপর ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠায় নজরে আসে বলে জানান সাউদাম্পটন ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী
ড. ফিলিপ ওয়াইজম্যান।
এই অবিস্মরণীয় ইভেন্ট সম্পর্কে তিনি বলেন,
আমাদের অনুমান এর আকার সৌরজগতের ১০০ গুণ বড়। আগুনের গোলাটির ঔজ্জ্বল্য সূর্যের প্রায়
দুই ট্রিলিয়ন গুণ বেশি।
আরো জানান, সূর্য তার এক হাজার কোটি বছরের
জীবদ্দশায় সেই পরিমাণ শক্তি বিকিরণ করেছে এই বিস্ফোরণ তিন বছরে তার তুলনায় ১০০ গুণ
বেশি প্রকাশ করেছে।
দানবীয় ব্ল্যাকহোলগুলো সাধারণত গ্যাস ও
ধূলিকণা দ্বারা বেষ্টিত থাকে। ধারণা করা হচ্ছে, সম্ভবত গ্যালাক্সিগুলোর সংঘর্ষের কারণে
উপাদানগুলোর কিছু অংশ ব্যাহত হলে তাদের ভেতরের দিকে ঠেলে দেয়া হয়েছে। তারা ব্ল্যাক
হোলের ইভেন্ট হরাইজনের দিকে সর্পিল হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর তাপ ও আলো নির্গত করে।
যা ডোনাটের মতো গোলকার অবয়বের একটি অংশকে আলোকিত করে। যার তাপমাত্রা হতে পারে ১২ থেকে
১৩ হাজিার ডিগ্রি সেন্টিগ্রেড।










