ভারি বর্ষণ ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে একজনের প্রাণহানি হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ২৫ জন। গতকাল নেপালের সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে শুরু হওয়া বর্ষণ মৌসুমে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। ভারি বর্ষণে হেওয়া নদীর ওপর নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে বলে জানান সরকারি কর্মকর্তারা। রয়টার্স
নেপালে ভারি বর্ষণে নিহত ১, নিখোঁজ ২৫
ভারি বর্ষণ ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে একজনের প্রাণহানি হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ২৫ জন।










