নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিকের বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অসংখ্য। নাইজারের একটি বিয়ের অনুষ্ঠান থেকে কোয়ারা রাজ্যে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএন।

গত সোমবার (১২ জুন) গাছের গুড়ির সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। ওই নৌযানে ৩০০ জন যাত্রী ছিলেন।

তীব্র বন্যায় রাস্তাঘাট ভেসে যাওয়ায় নৌ পথে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তারা।

গতকাল কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেন, এ পর্যন্ত আমরা ১০৩টি মৃতদেহ পেয়েছি। এছাড়া শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।

নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রীর কারণে নৌকা উল্টে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। গত মাসে সোকোতো রাজ্যে নৌকা উল্টে ১৫ জন নিহত হন।