জাপানের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ দ্বীপ হোক্কাইডোতে রিখটার
স্কেলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা
৬টা ৫৫ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে হোক্কাইডো।
জাপান মেট্রোলিজিক্যাল এজেন্সি জানিয়েছে, দক্ষিণ হোক্কাইডোর
উরাকাওয়ার ১৪০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর ফলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের
বিস্তৃত অঞ্চলও কেঁপে উঠেছে।
এদিকে, ভূমিকম্পের কারণে হোক্কাইডোর তোমারি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ও আওমোরির পারমাণবিক জ্বালানি স্থাপনা ও পারমাণবিক স্থাপনায় কোনও অস্বাভাবিক প্রতিক্রিয়া
দেখা যায়নি বলে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে হোক্কাইডো রেলওয়ে কোম্পানি স্থানীয় কিছু ট্রেন চলাচল স্থগিত ঘোষণা করেছে। সাপোরোতে পাতাল রেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি।










