রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জিতলে ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোকে আক্রমণ করবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বাইডেনের এ মন্তব্যকে ভিত্তিহীন বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘ন্যাটো সামরিক জোটের সঙ্গে লড়াই করার কোনো আগ্রহ নেই রাশিয়ার।’ খবর রয়টার্স।

১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্কের গভীরতম সংকটের সূত্রপাত ঘটায় ইউক্রেনের যুদ্ধ। বাইডেন গত বছর সতর্ক করেছিলেন যে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে।

এ মাসের শুরুর দিকে রিপাবলিকানরা ইউক্রেনে সামরিক সহায়তা না বাড়ানোর জন্য বাইডেনকে অনুরোধ করেন। বাইডেন সে সময় সতর্কতা দিয়ে বলেন যে ইউক্রেনের যুদ্ধে জয়ী হলে পুতিনকে আর থামানো যাবে না। এরপর তারা ন্যাটোর সদস্য দেশে আক্রমণ করবে। 

এর জবাবে ভ্লাদিমির পুতিন গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাৎকারে বলেন, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন তা বুঝতে পারবেন।’ তিনি আরো জানান, জো বাইডেন রাশিয়ার বিষয়ে তার নিজের ‘ভুল নীতি’ ন্যায্য করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পশ্চিমা নিরাপত্তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছু সাবেক সোভিয়েত ও ওয়ারশ চুক্তিভুক্ত দেশগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য এটিকে বড় করা হয়েছিল।

এই বছর ইউক্রেনের পাল্টা আক্রমণের ব্যর্থতার পর  ইউক্রেনে রাশিয়ান বাহিনীকে পরাজিত করার ইউক্রেনীয় ও পশ্চিমা লক্ষ্যগুলো কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছে