শ্রীলংকার মধ্যাঞ্চলের কটমালে এলাকায় একটি তীর্থযাত্রীবাহী বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ২১ জন নিহত হন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। বাসটি কাতারাগামা থেকে কুরুনেগালার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলটি রাজধানী কলম্বো থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে অন্তত ২৪ জন চিকিৎসাধীন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর আল জাজিরা